সর্বশেষ

সারাদেশ

লৌহজংয়ে আলাদা অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১৩ মে, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পৃথক দুইটি অভিযানে মোট ২৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে ২০২৬) সকালে হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টা ১০ মিনিটে লৌহজং থানার এসআই (নিঃ) প্রবীর কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বাজার জামে মসজিদের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় ২০০ পিস ইয়াবাসহ মোঃ কিরন শেখ (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি শ্রীনগর থানার ষোলঘর এলাকার মৃত ওয়াজেদ শেখের ছেলে।

এদিকে একই দিন সকাল ৯টা ২৫ মিনিটে এসআই (নিঃ) শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোয়ালীমান্দ্রা এলাকার কুকুটিয়া রোডগামী বাংলালিংক টাওয়ারের সামনের পাকা রাস্তার উপর আরেকটি অভিযান চালান। অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ মোঃ আবুল বেপারী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি সিরাজদিখান থানার দক্ষিণ রাজানগর এলাকার মৃত মিয়াজান বেপারীর ছেলে।

পুলিশ জানায়, দুই অভিযানে সর্বমোট ২৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন