সর্বশেষ

সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোটালীপাড়ায় বিএনপি নেতা বহিষ্কার

বাদল সাহা গোপালগঞ্জ
বাদল সাহা গোপালগঞ্জ

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ৫ নম্বর রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনির)-কে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ কারণে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। অভিযোগ রয়েছে বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এমন কাউকে দলে স্থান দেওয়া হবে না।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন