সর্বশেষ

জাতীয়

সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৬:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন।

সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে পৌঁছে তিনি প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে না গিয়ে সরাসরি ৬ নম্বর ভবনে যান।

সেখানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর একই ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রী ৫ নম্বর ভবনে গিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয় পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন।

এদিকে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন