সর্বশেষ

সারাদেশ

ঈদের ছুটি শেষে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদের দীর্ঘ ছুটি শেষে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের সব শিল্পকারখানায় আবারও পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

সকাল থেকেই বিভিন্ন কারখানায় শ্রমিকদের স্বাভাবিক দিনের মতো দলবদ্ধভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, উৎপাদন কার্যক্রম এখন স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। ঈদের ছুটি শেষে গতকাল সীমিত পরিসরে কিছু কারখানায় কাজ শুরু হলেও আজ সকাল থেকে শতভাগ কারখানায় উৎপাদন চালু হয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, সাভার-আশুলিয়া ও ধামরাই এলাকার পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক উপস্থিতি স্বাভাবিক রয়েছে। এর ফলে পুরো শিল্পাঞ্চলে আবারও কর্মচাঞ্চলতা ফিরে এসেছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন