সর্বশেষ

সারাদেশ

ফুলপুরে অবৈধ জ্বালানি মজুদে অভিযান, ২৪ হাজার লিটার জব্দ

‎আওলাদ রুবেল, ময়মনসিংহ
‎আওলাদ রুবেল, ময়মনসিংহ

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স নামের একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানকালে সেখানে অবৈধভাবে মজুদ করে রাখা ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেলসহ মোট ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ করা হয়। এ ঘটনায় দায়ী ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরে জব্দকৃত জ্বালানি সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের কাছে বিক্রির ব্যবস্থা করে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান, জ্বালানি সংকট মোকাবিলায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) রাতে হালুয়াঘাট উপজেলায় পৃথক আরেকটি অভিযানে ২৩০ লিটার জ্বালানি জব্দ করা হয়েছিল।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন