সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

 মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী শহরের বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (প্রায় ২৫) মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, নরসিংদী রেলস্টেশনের পাশের এই এলাকাটি অত্যন্ত জনবহুল এবং প্রতিদিন অসংখ্য মানুষ বটতলা, জজ কোর্ট, ডিসি অফিস ও উপজেলা মোড়ে যাতায়াতের জন্য ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে ওই যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে বিষয়টি পিবিআই নরসিংদীকে জানানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন