সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড় সীমান্তে অভিযান: ভারতীয় মদ জব্দ, মূল্য ৩৭ হাজার টাকা

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ জব্দ করেছে বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রধানপাড়া (বেরুবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা।

ঠাকুরগাঁও সেক্টরের নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার প্রধানপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ৫৬ বিজিবির মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল অংশ নেন, যার নেতৃত্বে ছিলেন হাবিলদার শাহিনুল আলম। তারা সীমান্ত পিলার ৭৭৫/১০-এস/১২ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। জব্দকৃত মদের মধ্যে ১১ বোতল Blenders Pride এবং ১৪ বোতল Signature Premier ব্র্যান্ডের মদ রয়েছে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও চোরাচালান রোধে কঠোর নজরদারি জারি থাকবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন