সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে টোল বৃদ্ধির প্রতিবাদে সিএনজি শ্রমিকদের মানববন্ধন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে টোল কর্তৃপক্ষের একতরফাভাবে টোল নির্ধারণের সিদ্ধান্তের প্রতিবাদে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার বিকেল ৪টায় শহরের গুরুত্বপূর্ণ স্থান বিশ্বরোডে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সিএনজি চালক ও শ্রমিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন আয়োজন করেন সিএনজি শ্রমিক সদস্য মারব, ফয়সাল ও হেলাল।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টোল বৃদ্ধি এবং অন্যান্য ধরনের হয়রানির কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তারা বলেন, শ্রমিকদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে টোল নির্ধারণ করা হয়েছে, যা অযৌক্তিক এবং ন্যায্যতার বাইরে।

বক্তারা আরও জানান, দ্রুত টোল নীতির সংশোধন না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং দাবি আদায়ে স্লোগান দেন।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন