সর্বশেষ

সারাদেশ

নাটোরে একদিনে তিনজনের প্রাণহানি: বাস-মোটরসাইকেল ও ট্রাক দুর্ঘটনা

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের বড়াইগ্রামে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছে।

দুর্ঘটনা ঘটেছে আজ রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায়। নিহত ও আহত দুজনই পিতা-পুত্র।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, বড়াইগ্রামের উপলশহর থেকে মোটরসাইকেল আরোহী পিতা ও পুত্র বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় বনপাড়া থেকে ঢাকাগামী একটি বাসের ভিতরে মোটরসাইকেল ঢুকে যায়। বাসটি প্রায় এক কিলোমিটার টেনে যাওয়ার পর রয়না পেট্রোল পাম্প এলাকায় থামলে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রকে উদ্ধার করেন। গুরুতর আহত এক জনকে রামেক হাসপাতালে পাঠানো হয়। অপর আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

একই রাতে সিংড়ার ডাল সড়কে ট্রাকের ধাক্কায় মিন্টু নামে আরও একজন নিহত হয়েছেন।

এর আগে সকালেই বড়াইগ্রামে একটি ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকার চালক সাগর হোসেন নিহত হন। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

এ ঘটনার মাধ্যমে নাটোর জেলায় একদিনে তিনজনের প্রাণহানি ঘটেছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন