রাঙামাটিতে ‘মাদক সম্রাট’ সজল দাশসহ ৬ জন গ্রেপ্তার
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে কথিত মাদক সম্রাট সজল দাশসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার (দুপুরে) শহরের কাঠালতলী ধোপাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন- কাঠালতলী এলাকার রুপন দাশের ছেলে হৃদয় দাশ, রাখাল দাশের ছেলে সুমন দাশ, দিলীপ দাশের ছেলে কাজল দাশ, সদর হাসপাতাল এলাকার হেকমত আলীর ছেলে মো. সাইফুল ইসলাম এবং সুখিনীলগঞ্জ এলাকার জয়সেন বড়ুয়ার ছেলে বৃন্দাবন বড়ুয়া।
বিকেলে কোতোয়ালি থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূলে কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান শুরু হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার সজল দাশের বিরুদ্ধে ২৫টি, সুমন দাশের বিরুদ্ধে ১টি, সাইফুল ইসলামের বিরুদ্ধে ৫টি, হৃদয় দাশের বিরুদ্ধে ৪টি এবং বৃন্দাবন বড়ুয়ার বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে উল্লেখ করে ওসি বলেন, বড় মাদক কারবারি ও সংশ্লিষ্ট সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
২২৮ বার পড়া হয়েছে