সর্বশেষ

সারাদেশ

সাভারে বাস কাউন্টারকে অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৮:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাভারে যাত্রী ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং ভাড়ার চার্ট অনুযায়ী টিকিট বিক্রি না করার কারণে দুটি বাস কাউন্টারকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই কাউন্টার দুটিসহ অন্যান্য কাউন্টারগুলিকে বাড়তি ভাড়া না নিতে সতর্ক করা হয়।

মঙ্গলবার দুপুরে সাভারের নবীনগরে এই অভিযান পরিচালনা করেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঈদে ঘরমুখো মানুষদের কাছ থেকে কোন বাস কাউন্টার থেকে যেন বাড়তি ভাড়া নিতে না পারে সেজন্য উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি করছে। তারই অংশ হিসেবে নবীনগর বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কাউন্টার ভাড়ার তালিকা প্রদর্শন না করে টিকিট বিক্রি করায় এবং অপর একটি কাউন্টার ভাড়ার চার্ট অনুযায়ী টিকিট বিক্রি না করে বেশি টাকায় টিকিট বিক্রি করায় কাউন্টার দুটিকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ঈদ যাত্রা যতদিন চলবে ততদিন এই নজরদারি চালানো হবে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন