সারাদেশ
শনিবার সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্ত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণকারী সচেতনতামূলক র্যালি বের হয়।
পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৩:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
শনিবার সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্ত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণকারী সচেতনতামূলক র্যালি বের হয়।
র্যালি শেষে হাসপাতাল চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালু থাকবে, যাতে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব হয়। তিনি আরও জানান, গত দুই বছরে পঞ্চগড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তিন শতাধিক, যাদের সকলেরই চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তিনি ভবিষ্যতেও স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও জানান।
১০৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন