সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জসিম মৃধা সরকারি গাছ কাটার অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলনে নিজের বিবৃতি দিয়েছেন।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

জসিম মৃধা বলেন, “কে বা কাহারা গাছ কেটেছে তা নিয়ে আমি কিছুই জানি না। কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।” তিনি আরও জানান, সরকারি গাছ কর্তনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সুষ্ঠু তদন্ত করা হোক। এছাড়া সাধারণ জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও করেন।

সংবাদ সম্মেলনে কুয়াকাটা পৌর শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ, যেমন সোবহান হোসেন রাজু ও আলমাস উপস্থিত ছিলেন।

এর আগে, ১২ মার্চ কুয়াকাটা পৌর শ্রমিক দল নেতা জসিম মৃধার বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ এনে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই খবরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন