সর্বশেষ

সারাদেশ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত

মোঃ সহিদুল ইসলাম, লক্ষ্মীপুর
মোঃ সহিদুল ইসলাম, লক্ষ্মীপুর

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৩:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণ সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের তাজ উদ্দিন ইসলাম (২৫) রয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নিহত তাজ উদ্দিনের খালাতো ভাই আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেন। নিহত তাজ উদ্দিন সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি চার বোনের এক ভাই এবং নিজের চার মাস বয়সী কন্যা সন্তানের বাবা ছিলেন। জীবিকার তাগিদে প্রায় চার লাখ টাকা খরচ করে প্রায় ৮ মাস আগে মালদ্বীপে যাওয়া তাজ উদ্দিন সেখানে একটি আবাসিক হোটেলে কাজ করতেন।

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে শুক্রবার ভোরে গেস্টহাউসে বিস্ফোরণের পর সাত বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়। নিহত অন্যরা হলেন মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। এছাড়া গুরুতর আহত দুই বাংলাদেশি কর্মী হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন