সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশকুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

হিলাল উদ্দিন শিপু, সিলেট
হিলাল উদ্দিন শিপু, সিলেট

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। বিশেষ করে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী কে হতে পারেন— তা নিয়ে দলীয় নেতাকর্মী ও নগরবাসীর মধ্যে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ।

এ প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূল পর্যায়ের আলোচনায় উঠে আসছে কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নাম।

সিলেটের বিভিন্ন মহলের মতে, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগের নজির স্থাপন করায় তাকে মেয়র পদে দেখতে চান অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত কয়েকটি অনানুষ্ঠানিক জরিপেও তার জনপ্রিয়তার বিষয়টি আলোচনায় এসেছে।

ফেসবুকে এক মন্তব্যে আব্দুল আলীম নামে এক নাগরিক লিখেছেন, দল যদি ন্যায়বিচার করে, তবে অ্যাডভোকেট সামসুজ্জামান জামানকে মেয়র পদে মনোনয়ন দেওয়া উচিত। অন্যদিকে ইকবাল আহমদ নামের আরেকজন মন্তব্য করেছেন, দীর্ঘদিন ধরে নির্যাতন ও আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতি করা নেতাদের মধ্যে জামান অন্যতম।

আব্দুল মুত্তালিব নামে আরেক ভোটার তার মন্তব্যে বলেন, তার অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা তাকে অন্যদের তুলনায় আলাদা করে তোলে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের রাজনৈতিক জীবন ত্যাগ ও আপসহীন আন্দোলনের সঙ্গে জড়িত। অতীতে তিনি একাধিকবার দলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে নিজের প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন। ২০১৪ সালে সম্ভাব্য প্রার্থী হয়েও দলের নির্দেশে তিনি আরিফুল হক চৌধুরীকে সমর্থন দেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে মনোনয়ন পেলেও দলের সিনিয়র নেতা মরহুম দিলদার হোসেন সেলিমের প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন।

সর্বশেষ জাতীয় নির্বাচনের সময়ও তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। তবে দল আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিলে তিনি দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন বলে নেতাকর্মীরা জানান।

সাংবাদিক ও সংগঠক নিজাম উদ্দিন টিপু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, আধুনিক ও নিরাপদ নগরী গড়ে তুলতে আপসহীন নেতৃত্ব প্রয়োজন। তার মতে, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সামসুজ্জামান জামানের ভূমিকা তাকে রাজনৈতিকভাবে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে।

তৃণমূলের অনেক নেতাকর্মী তাকে ‘জিয়া পরিবারের ভ্যানগার্ড’ হিসেবেও উল্লেখ করেন। তাদের দাবি, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক গণআন্দোলন পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন-সংগ্রামের সময় একাধিক মামলা, কারাবরণ এবং হামলার শিকার হওয়ার কথাও উল্লেখ করেন তারা।

সাধারণ নগরবাসীর অনেকে মনে করেন, অতীতে রাজনৈতিক সমীকরণের কারণে তিনি সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবে তার দীর্ঘদিনের রাজনৈতিক অবদান ও সামাজিক সম্পৃক্ততার কারণে সিলেটের মানুষের সঙ্গে তার একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে।

দলীয় তৃণমূল নেতাকর্মীদের একটি অংশের বিশ্বাস, বিএনপির চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের মতামত বিবেচনায় নেবেন। তাদের মতে, সৎ ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত অ্যাডভোকেট সামসুজ্জামান জামানকে মনোনয়ন দেওয়া হলে সিসিক নির্বাচনে বিএনপি শক্ত অবস্থান তৈরি করতে পারে।

আসন্ন সিসিক নির্বাচনকে ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। এর মধ্যেই অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নাম তৃণমূলের আলোচনায় গুরুত্ব পাচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন