মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত, সম্পাদক সোহেল
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৩:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা আজ সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সভায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
এ সময় শেখ শওকত আলী, প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিকস) সভাপতি হিসেবে এবং মোঃ সোহেল রানা, উপপ্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
অন্য নির্বাচিত প্রতিনিধিরা হলেন: মোঃ মাহফুজুর রহমান- সহসভাপতি, মোঃ মেহফুজুর রহমান- সহসভাপতি, মতিউর রহমান- সহ সাধারণ সম্পাদক, মোঃ মাকরুজ্জামান - সহ সাধারণ সম্পাদক, কামরুল ইসলাম কাউসার- সাংগঠনিক সম্পাদক, নিয়ামুর রহমান- কোষাধ্যক্ষ এবং শিরিন আফরোজ অণু- সাংস্কৃতিক সম্পাদকসহ ১৯ জন বিশিষ্ট সদস্য।
অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরা আগামী দুই বছর মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবেন।
মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মোঃ মাকরুজ্জামান এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
২৭৯ বার পড়া হয়েছে