সারাদেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) ১৬ কেজি গাঁজা ও ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল হাসান (২২) ও সাজমনি আক্তার (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ ২ জন গ্রেফতার
আওলাদ রুবেল, ময়মনসিংহ
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৩:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) ১৬ কেজি গাঁজা ও ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল হাসান (২২) ও সাজমনি আক্তার (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব-১৪-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো: সামসুজ্জামান জানান, সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাধুর গোলায় চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। তল্লাশিকালে শ্যামল ছায়া পরিবহনের বাসে দুইজনকে আটক করা হয়।
আটকরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৮১ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল জানান, বাসের যাত্রীদের মালামাল রাখার বক্সে গাঁজা লুকানো ছিল। অন্যদিকে সাজমনি আক্তারের শরীর তল্লাশি করে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন