সর্বশেষ

জাতীয়হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযোগ শূন্যে নামাতে ‘জিরো কমপ্লেইন’ থানা গড়ার উদ্যোগ: আইজিপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সারাদেশমোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত, সম্পাদক সোহেল
সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়: ১০ জন গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার
ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ ২ জন গ্রেফতার
মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ
গাইবান্ধায় এজাহার গ্রহণে গড়িমসি অভিযোগ, আইজিপির কাছে লিখিত অভিযোগ
ময়মনসিংহ-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, শুনানির জন্য আবেদন গ্রহণ হাইকোর্টের
নারায়ণগঞ্জে ডিউটিরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
গাজীপুরে সিজারের সময় প্রসূতির মৃত্যু, সড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর
ইরানের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের বিক্ষোভ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মৃত্যু
রংপুরে নকল পানীয় ও শিশু খাদ্য জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
রংপুরে জ্বালানীর তীব্র সংকট: যান চলাচল বন্ধ হওয়ার আশংকা
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সৌদিতে মিসাইল হামলায় প্রবাসী মোশারফের মৃত্যু, শোকে পরিবার
চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির বেনাপোলে অভিযান
ভোলাহাটে গভীর নলকূপ পুনঃস্থাপনে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জাফলংয়ে কুদ্দুস–রুকন সিন্ডিকেটের দৌরাত্ম্য, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ
কুমিল্লায় ৩ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
নেতানিয়াহুর সাথে যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে : ট্রাম্প
খেলাটি–টুয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
সারাদেশ

১৭৫ দিন পর জামিনে মুক্ত ভাঙ্গার ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিঞা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ১৭৫ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগ নেতা ও ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞা (৫৭)।

রোববার (৮ মার্চ) বিকেলে ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারামুক্তির পর জেলগেটে তাকে স্বাগত জানান ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এ সময় তারা একে অপরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

ম. ম. সিদ্দিক মিঞা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়া আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে গড়ে ওঠা ‘ইউনিয়ন রক্ষা আন্দোলনের’ প্রধান সমন্বয়কারী ছিলেন তিনি।

গত বছরের ১৩ সেপ্টেম্বর রাতে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পরদিন ১৪ সেপ্টেম্বর পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

কারামুক্তির পর প্রতিক্রিয়ায় সিদ্দিক মিঞা বলেন, তার মুক্তির জন্য নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের প্রতি তিনি কৃতজ্ঞ।

এদিকে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল রোববার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম ভাঙ্গার ইউনিয়ন রক্ষার আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলগী ইউনিয়নের চেয়ারম্যানসহ সবাইকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করবো। আলহামদুলিল্লাহ, আজ সিদ্দিক চেয়ারম্যান মুক্ত হয়েছেন। আমি নিজে জেলগেটে থেকে তাকে গ্রহণ করেছি।”

উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে আলগী ও হামিরদী ইউনিয়নবাসীসহ ভাঙ্গার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আন্দোলনে নামে। এক পর্যায়ে টানা চার দিন মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

পরে আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেন সিদ্দিক মিঞা। কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয় এবং পরবর্তীতে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে আলগী ও হামিরদী ইউনিয়ন পুনরায় ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত হয়। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ওই দুই ইউনিয়নের ভোটাররা ফরিদপুর-৪ আসনেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
 

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন