সর্বশেষ

জাতীয়হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযোগ শূন্যে নামাতে ‘জিরো কমপ্লেইন’ থানা গড়ার উদ্যোগ: আইজিপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সারাদেশমোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত, সম্পাদক সোহেল
সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়: ১০ জন গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার
ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ ২ জন গ্রেফতার
মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ
গাইবান্ধায় এজাহার গ্রহণে গড়িমসি অভিযোগ, আইজিপির কাছে লিখিত অভিযোগ
ময়মনসিংহ-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, শুনানির জন্য আবেদন গ্রহণ হাইকোর্টের
নারায়ণগঞ্জে ডিউটিরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
গাজীপুরে সিজারের সময় প্রসূতির মৃত্যু, সড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর
ইরানের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের বিক্ষোভ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মৃত্যু
রংপুরে নকল পানীয় ও শিশু খাদ্য জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
রংপুরে জ্বালানীর তীব্র সংকট: যান চলাচল বন্ধ হওয়ার আশংকা
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সৌদিতে মিসাইল হামলায় প্রবাসী মোশারফের মৃত্যু, শোকে পরিবার
চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির বেনাপোলে অভিযান
ভোলাহাটে গভীর নলকূপ পুনঃস্থাপনে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জাফলংয়ে কুদ্দুস–রুকন সিন্ডিকেটের দৌরাত্ম্য, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ
কুমিল্লায় ৩ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
নেতানিয়াহুর সাথে যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে : ট্রাম্প
খেলাটি–টুয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
সারাদেশ

গাইবান্ধায় এজাহার গ্রহণে গড়িমসি অভিযোগ, আইজিপির কাছে লিখিত অভিযোগ

কায়ছার প্লাবন, গাইবান্ধা
কায়ছার প্লাবন, গাইবান্ধা

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এজাহার গ্রহণ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে গাইবান্ধা সদর উপজেলার উজির ধরনীবাড়ী এলাকার বাসিন্দা এএইচএম জিয়াউর রহমান খান ডাকযোগে পুলিশ সদর দপ্তরে অভিযোগপত্র পাঠান। অভিযোগের অনুলিপি গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) ও রংপুর রেঞ্জের ডিআইজির কাছেও পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জিয়াউর রহমান খানের বাড়ির কেয়ারটেকার ও একই এলাকার বাসিন্দা মোছা. নূরুন নাহার স্থানীয় কয়েকজনের হাতে শারীরিক নির্যাতন, মারধর, শ্লীলতাহানি ও জোরপূর্বক আটকে রাখার ঘটনার শিকার হন।

অভিযোগ অনুযায়ী, ঘটনার পর নূরুন নাহার ১৯ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় গিয়ে একটি লিখিত এজাহার জমা দিতে চাইলে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সেটি মামলা হিসেবে গ্রহণ না করে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার পরামর্শ দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৫৪ ধারা অনুযায়ী কোনো জ্ঞাত অপরাধের অভিযোগ পেলে সংশ্লিষ্ট থানার তাৎক্ষণিকভাবে এজাহার গ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে সেই বিধান মানা হয়নি বলে অভিযোগকারীর দাবি।

ন্যায়বিচার না পাওয়ার হতাশা ও সামাজিক চাপে পড়ে ভুক্তভোগী নূরুন নাহার ২৫ ফেব্রুয়ারি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে দ্রুত চিকিৎসা দেওয়ায় তার জীবন রক্ষা পায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

ঘটনার ন্যায়বিচার দাবিতে ২৬ ফেব্রুয়ারি গাইবান্ধা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী। এ বিষয়ে স্থানীয় ও অনলাইন বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগকারী এএইচএম জিয়াউর রহমান খান বলেন, “আমি আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করবে এবং ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করে অভিযোগের তেমন কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছে এবং ৫২ জনের স্বাক্ষরযুক্ত একটি মীমাংসা পত্র থানায় জমা দেওয়া হয়েছে। তবে সেই মীমাংসা পত্রে এএইচএম জিয়াউর রহমান খানের স্বাক্ষর রয়েছে কি না—তা আমার জানা নেই।”

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন