সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
সভায় সহ-সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম, যিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচিত হয়: সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধে পদক্ষেপ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিং।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোঃ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান মৃধা, পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নেতৃবৃন্দ।
১১১ বার পড়া হয়েছে