সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশপটুয়াখালীর মহিপুরে জমি বিরোধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
মেলান্দহে ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত
সিলেটে ডিসি’র বিরুদ্ধে মামলার অনুমতি চায় আদালত
কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র তৎপরতা
ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটে ডিজেলের সঙ্কট, পেট্রোল-অকটেনও মিলছে কম
মেঘনায় ডাকাতের হামলা, গুলিবিদ্ধ জেলের মরদেহ উদ্ধার
মোংলা বাজারে ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল গোলপাতা মাছ
কক্সবাজার নিখোঁজ নারীর মরদেহ লিফটের নিচ থেকে উদ্ধার
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষ
নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীর জরিমানা
নরসিংদীতে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যা: সৎ পিতার চাঞ্চল্যকর জবানবন্দি
রংপুরে পেট্রোল পাম্পে বিএসটিআইয়ের অভিযান, দুই স্টেশনকে জরিমানা
তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবির টহল জোরদার
খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
ফরিদপুরে জ্বালানি তেলের সংকট, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না চালকরা
কোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে নদীতে ডুবে শিশুর মৃত্যু
কলাপাড়ায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু
শাবিপ্রবিতে গাঁজা ও ইয়াবাসহ চার নির্মাণ শ্রমিক আটক
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

পটুয়াখালীর মহিপুরে জমি বিরোধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় আহত হয়েছেন প্রবাসীর স্ত্রী জান্নাতী বেগম (২৫) ও তার শাশুড়ি হাসিনা বেগম (৫০)।

শনিবার দুপুরে মহিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত জান্নাতী বেগমকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আর হাসিনা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত জান্নাতী বেগম জানান, প্রায় তিন থেকে চার বছর ধরে প্রতিবেশী সুমন হাওলাদারের সঙ্গে তাদের ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তার স্বামী সৌদি আরবে থাকায় তিনি শাশুড়িকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করছেন।

তিনি অভিযোগ করেন, শনিবার দুপুরে সুমন হাওলাদার ও তার ভাই মিরাজ বিরোধপূর্ণ জমি দখল করতে এলে তিনি ও তার শাশুড়ি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা দুজনকে মারধর করেন। জান্নাতী বলেন, “চার মাস আগে সিজারের মাধ্যমে আমার মেয়ের জন্ম হয়েছে। মারধরের সময় সুমন আমার তলপেটে লাথি মারলে আমি গুরুতর আহত হই এবং এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি।”

জান্নাতীর শাশুড়ি হাসিনা বেগম অভিযোগ করেন, মারধরের ঘটনাটি পাশের বাড়ির হাসান ভিডিও করেন। পরে তারা চলে যাওয়ার পর অভিযুক্তরা হাসানকেও মারধর করেন। এছাড়া বিরোধপূর্ণ জমিতে রাখা কাঠ ও টিন লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুমন হাওলাদার বলেন, “জমিটি আমার। তারা দখল করে রেখেছে। আমি বাধা দিতে গেলে উল্টো আমাকে মারধর করা হয়। বর্তমানে আমি নিজেও হাসপাতালে ভর্তি আছি।”

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন