মোহনপুরে ঈদগাহ ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, জামায়াত কর্মী নিহত
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামে ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে সাঁকোয়া বড় মসজিদে তারাবির নামাজের আগে ইমাম নিয়োগ সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম করার বিষয়ে মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে তর্ক উত্তেজনার রূপ নিতে থাকে এবং হাতাহাতির মধ্য দিয়ে সংঘর্ষে পরিণত হয়।
ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। মোহনপুর উপজেলা জামায়াতের আমীল আব্দুল আওয়াল ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত দোষিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, মোহনপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, সংঘর্ষের পর বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং একটি মোটরসাইকেলও আগুনের শিকার হয়। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১০৮ বার পড়া হয়েছে