সারাদেশ
পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে প্রায় ৩০০ গ্রাম গাঁজাসহ জুয়েল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজাসহ যুবক আটক
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ২:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে প্রায় ৩০০ গ্রাম গাঁজাসহ জুয়েল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে কুয়াকাটার কেরানীপাড়া গেস্ট হাউসের সামনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী এবং মহিপুর থানা পুলিশ-এর সদস্যরা যৌথভাবে অংশ নেন।
অভিযান চলাকালে সন্দেহভাজন জুয়েলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে আনুমানিক ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন