সর্বশেষ

জাতীয়বাংলাদেশের নিন্দা: ‘খামেনি হত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন’
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বাংলাদেশি নিহত ও আহত, জাহাজ আটকা
সংসদে রাষ্ট্রপতির ভাষণ স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
৪ আসনে ব্যালট ও ফলাফল শিট হেফাজতের নির্দেশ হাইকোর্টের
খাল দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: পানি সম্পদ মন্ত্রী
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা
সারাদেশকলাপাড়ায় লোনা পানি ঢুকে কৃষকের ফসল ও প্রাণি বিপর্যস্ত
শ্যামনগরে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর হামলা
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজে ঢাকার দিকে ৫ কিলোমিটার যানজট
পুঠিয়ায় ৮ ডাকাতকে গণপিটুনি, একজন নিহত
ভোলাহাটে ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের
পরকীয়ার অভিযোগে ২ জন আটক: শালিসে নারীকে বর্বরোচিত জুতাপেটা
আলভীর স্ত্রী ইকরার দাফন ময়মনসিংহে সম্পন্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
তালায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে আসবাব ও কাগজপত্র
রংপুরে ক্যাবল ওয়ান কার্যালয়ে হামলার ঘটনায় দুই যুবদল নেতা বহিষ্কার
খুলনায় নারী আসনে মনোনয়ন প্রত্যাশী লিপিকা সরকার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, ১০টি ভারতীয় গরু জব্দ
নাটোরে উদ্ধার করা হলো বন্যপ্রাণী লক্ষ্মী পেঁচা
টাঙ্গাইলের সাবেক এমপির লাশ ভারত থেকে দেশে ফিরল
রাজশাহীতে মিথ্যা প্রচারণা, পোশাক শোরুমে জরিমানা
সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা
লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৩১, আহত ১৪৯
খেলামেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে মায়ামির দুর্দান্ত জয়
সারাদেশ

লাইসেন্সবিহীন ইটভাটা: চাঁপাইনবাবগঞ্জের কৃষক ও পরিবেশ বিপর্যয়ের মুখে

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই একাধিক ইটভাটা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়া এসব ভাটা চালু থাকলেও প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় আবাসিক এলাকা ও ফসলি জমির কাছাকাছি ইটভাটা স্থাপন করা হয়েছে। ভাটার চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া ও ছাই আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত করছে। বিশেষ করে আমবাগান অধ্যুষিত এ জেলায় ধোঁয়ার কারণে ফলন ও গাছের স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা।

কৃষকরা জানিয়েছেন, “ইটভাটার ধোঁয়ায় গাছের পাতা ঝলসে যাচ্ছে। জমির উর্বরতাও কমে যাচ্ছে। কিন্তু প্রতিবাদ করলে নানা চাপের মুখে পড়তে হয়।”

শিবগঞ্জ উপজেলার আমচাষি সেলিম বলেন, “ইটভাটার ধোঁয়ায় আমগাছের মুকুল নষ্ট হয়ে যাচ্ছে। আগে যে পরিমাণ আম পেতাম, এখন তার অর্ধেকও পাই না। প্রতি মৌসুমে লাখ টাকার ক্ষতি হচ্ছে।”

নাচোল উপজেলার মল্লিকপুর গ্রামের ধান চাষি রফিকুল ইসলাম বলেন, “ভাটার ছাই জমির ওপর পড়ে মাটির গুণাগুণ নষ্ট করছে। সেচ দিলেও আগের মতো ফলন হয় না। আমরা দিন দিন লোকসানে পড়ছি।”

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা সম্পূর্ণ অবৈধ। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও কৃষিজমির নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। এসব শর্ত উপেক্ষা করে ভাটা পরিচালনা আইন লঙ্ঘনের শামিল।

এদিকে সচেতন মহলের প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে ইটভাটা চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব ভাটা পরিচালিত হচ্ছে কি না, তা নিয়েও রয়েছে নানা গুঞ্জন।

পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাইদ জানান, “যেসব ইটভাটা লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে, সেগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। শিগগিরই অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের দাবি, দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জেলার প্রধান অর্থকরী ফসল আমসহ অন্যান্য কৃষিপণ্য উৎপাদনে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন