সারাদেশ
নারায়ণগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ চলার কারণে আনুমানিক ৫ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে।
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজে ঢাকার দিকে ৫ কিলোমিটার যানজট
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
সোমবার, ২ মার্চ, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ চলার কারণে আনুমানিক ৫ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে।
যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের উভয় পাশে ধীরগতি দেখা দিচ্ছে, যা যাত্রী ও চালকদের জন্য ভোগান্তির কারণ হয়ে উঠেছে।
নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দিয়ে দেশের ১৬টি জেলার দূরপাল্লার যানবাহন চলাচল করে। ছয় লেনের এই মহাসড়কে ব্রিজের সামনে যানবাহন ধীরগতিতে চলার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। তবে পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তারা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ আগামী দুই দিন চলবে। রাতের সময়ে কাজ শেষ হলে মহাসড়কে যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
৭৬১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর