সর্বশেষ

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৭:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকামুখী একটি মোটরসাইকেল অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নারায়ণগঞ্জের বাসিন্দা মো. মতিন মিয়ার ছেলে মো. সাবেদ (১৯) নিহত হন। দুর্ঘটনায় মো. সামির (২৪) নামে আরেক আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সামিরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিহত সাবেদের মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন