সর্বশেষ

জাতীয়সংসদে রাষ্ট্রপতির ভাষণ স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
৪ আসনে ব্যালট ও ফলাফল শিট হেফাজতের নির্দেশ হাইকোর্টের
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা
সারাদেশভোলাহাটে ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের
পরকীয়ার অভিযোগে ২ জন আটক: শালিসে নারীকে বর্বরোচিত জুতাপেটা
আলভীর স্ত্রী ইকরার দাফন ময়মনসিংহে সম্পন্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
তালায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে আসবাব ও কাগজপত্র
রংপুরে ক্যাবল ওয়ান কার্যালয়ে হামলার ঘটনায় দুই যুবদল নেতা বহিষ্কার
খুলনায় নারী আসনে মনোনয়ন প্রত্যাশী লিপিকা সরকার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, ১০টি ভারতীয় গরু জব্দ
নাটোরে উদ্ধার করা হলো বন্যপ্রাণী লক্ষ্মী পেঁচা
টাঙ্গাইলের সাবেক এমপির লাশ ভারত থেকে দেশে ফিরল
রাজশাহীতে মিথ্যা প্রচারণা, পোশাক শোরুমে জরিমানা
সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা
লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৩১, আহত ১৪৯
খেলামেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে মায়ামির দুর্দান্ত জয়
সারাদেশ

উল্লাপাড়ায় ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে ঘুষের অভিযোগে মানববন্ধন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৭:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক পিএলসি-এর স্থানীয় শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দাবি, দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

রোববার দুপুরে পৌরশহরে ব্যাংক শাখার সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন উল্লাপাড়া বাজারের ‘ভাই ভাই স্টোর’-এর স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম। তিনি জানান, ২০২৪ সালের ৫ মে উল্লাপাড়া শাখা থেকে তিনি ৫২ লাখ টাকার ব্যবসায়িক ঋণ নেন। একই সময়ে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি-তে ৫৭ লাখ টাকার অগ্নি বীমা করা হয়।

শহিদুল ইসলামের দাবি, গত বছরের ২৭ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানটি সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর ব্যাংক কর্মকর্তারা পরিদর্শনে এসে ঋণ মওকুফ ও বীমার সম্পূর্ণ অর্থ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বলেও তিনি উল্লেখ করেন।

তবে অভিযোগ অনুযায়ী, শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম পরবর্তীতে বিষয়টি দীর্ঘসূত্রতায় ফেলেন এবং বিভিন্ন অজুহাতে তাকে হয়রানি করেন। শহিদুল ইসলামের ভাষ্য, কিস্তির টাকা উত্তোলনের নামে কিছু অর্থ আত্মসাৎ করা হয়েছে। এছাড়া নতুন করে ১ কোটি ২০ লাখ টাকার ঋণ ও বীমার অর্থ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৩০ লাখ টাকা ঘুষ দাবি করা হয় বলেও তিনি অভিযোগ করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে ঋণ সুবিধা ও বীমার অর্থ প্রাপ্তির প্রক্রিয়া জটিল করে তোলা হয় বলে দাবি তার।

মানববন্ধনে নিজেকে প্রতারণার শিকার দাবি করে কাফনের কাপড় পরে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন শহিদুল ইসলাম। তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত শাখা ব্যবস্থাপকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন