সর্বশেষ

সারাদেশ

আলভীর স্ত্রী ইকরার দাফন ময়মনসিংহে সম্পন্ন 

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছোটপর্দার অভিনেতা জাহের আলভী-এর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে ময়মনসিংহের ভালুকা উপজেলার নিজ গ্রামে দাফন করা হয়েছে।

রোববার (১ মার্চ) বাদ আসর ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে তার নানা বাড়ির পাশেই জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

এর আগে শনিবার রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় জাহের আলভী ঈদুল ফিতরের একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে রোববার দুপুরে পল্লবী থানা-য় একটি মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভীসহ তার পরিবারের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

ইকরার বাবা কবির হায়াত খান মেয়ের মৃত্যুকে হত্যা দাবি করে আলভী ও তার মায়ের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার কিছু ব্যক্তিগত চ্যাট ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেখানে অভিনেতা আলভীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠে। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগও সামনে এসেছে।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর পারিবারিকভাবে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের দাম্পত্য জীবনে রিজিক নামে এক পুত্রসন্তান রয়েছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন