সারাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের বয়স আনুমানিক ২০-২১ বছর।
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
এইচ এম ইমরান, ঝিনাইদহ
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের বয়স আনুমানিক ২০-২১ বছর।
স্থানীয়রা সকালে রেল লাইনের পাশের পুকুর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে যশোর রেল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
যশোর রেল পুলিশের এসআই জৌতিষচন্দ্র বর্মন জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় যুবকটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্টে সঠিক কারণ জানা যাবে।”
স্থানীয়রা বলছেন, এলাকায় এমন দুর্ঘটনা বিরল নয়, তাই পুলিশ ও রেল কর্তৃপক্ষ দ্রুত তদন্ত চালাচ্ছেন।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন