সর্বশেষ

সারাদেশ

তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চারটি ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শূন্য পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। বিষয়টি স্থানীয় জনগণের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত পরীক্ষায় প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। এতে শারীরিক যোগ্যতা যাচাই শেষে মেধা যাচাইয়ের অংশ হিসেবে সকল প্রার্থীকে জাতীয় সংগীত লিখতে বলা হয়। নির্ধারিত ১৫ মিনিটের মধ্যে কোনো প্রার্থীও জাতীয় সংগীতটি সঠিকভাবে লিখতে পারেননি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার পদের জন্য এই নিয়োগ কার্যক্রম শুরু হয়েছিল। কমিটি প্রার্থীদের শিক্ষাগত ও সাধারণ জ্ঞানের মান যাচাই করছিল।

নিয়োগ বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, “চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের মৌলিক ধারণা থাকা আবশ্যক। অত্যন্ত দুঃখজনকভাবে দেখা গেল, কেউই জাতীয় সংগীতটি সঠিকভাবে লিখতে পারেননি। এটি উপস্থিত কর্মকর্তাদের জন্যও বিস্ময়ের বিষয়।”

পরিস্থিতি বিষয়ে স্থানীয় সচেতন মহল মন্তব্য করছে, গ্রাম পুলিশের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ন্যূনতম শিক্ষাগত মান এবং সাধারণ জ্ঞানের নিশ্চয়তা থাকা জরুরি। তবে মেধার ভিত্তিতে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় নিয়োগ কমিটি প্রশংসা পাচ্ছে।

উল্লেখ্য, প্রার্থীরা উত্তীর্ণ না হওয়ায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। পরবর্তীতে পুনরায় নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে কমিটি।

নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন