সর্বশেষ

সারাদেশ

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলায় অনুষ্ঠিত একটি বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।

দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাট-এর উদ্যোগে এবং শেখ আব্দুল হাই ফাউন্ডেশন, মোংলার স্থানীয় সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে চোখের পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা পৌরসভার মরহুম চেয়ারম্যান শেখ আব্দুল হাই সাহেবের কুমারখালিস্হ বাড়ির সামনে অবস্থিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু বিশেষজ্ঞ ডা. তন্ময় সাহার নেতৃত্বে চিকিৎসক দল রোগীদের চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন।

ক্যাম্পের ফলাফলে ২৩ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাগেরহাটে দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। অপারেশন শেষে তারা আবার মোংলায় ফিরিয়ে আনা হবে।

শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ কামরুজ্জামান জসিম বলেন, “সমাজের অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে আমাদের এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

৪০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন