সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাে ট্রাক, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাহানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আলামিন (৩৫), পেশায় অটোরিকশা চালক এবং গৌতম (৬৫), গাইবান্ধা পূর্বপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনই দুমড়েমুচড়ে যায়। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

৩১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন