সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ
যত দ্রুত সম্ভব সচল হবে সব স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
সারাদেশময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
ভোলার কীর্তনের মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
মহিপুরে হাসপাতালে ভাংচুর: ছাত্রদল নেতা সিয়ামকে বহিষ্কার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা
আন্তর্জাতিকজালিস্কোতে এল মেনচোর মৃত্যু : মেক্সিকোতে সংঘর্ষে ৭০ জনের মৃত্যু
এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে র‌্যাব-১৪ পৃথক দুটি অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ৬০ বোতল বিদেশি মদসহ এবং একটি হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-১৪ জানায়, ২৩ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় নিয়মিত টহল চলাকালে দুইজন মাদক ব্যবসায়ী একটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। তখন র‌্যাব সদস্যরা তাদের মধ্যে মো. আশিক ইকবাল (২৭) কে আটক করেন।

আটক আশিক ইকবালের দেওয়া তথ্য অনুযায়ী, বস্তার ভেতর থেকে ৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আলামতসহ ময়মনসিংহ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, নান্দাইল উপজেলার সিএনজি চালক আবুল কালামের (৪০) হত্যার ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নিহত আবুল কালাম তার প্রতিবেশীদের উঠানে সিএনজি রাখার বিষয়ে বিরোধের জেরে গত ২৬ জানুয়ারি বাড়ি ফেরার পথে কয়েকজনের হামলায় নিহত হন। নিহতের বড় ভাই মো. ফারুক মিয়া নান্দাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১৪ ও র‌্যাব-১ যৌথভাবে ২৩ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা পূর্ব ও পশ্চিম থানা এবং দক্ষিণখান থানা এলাকা থেকে মো. শামীম মিয়া (২৮), মো. আব্দুল আজিজ ওরফে লদু মিয়া (৩৫) এবং রবিন মিয়া (২৬) গ্রেপ্তার করে। এর আগে ২২ ফেব্রুয়ারি রাতের সময় নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার নোয়াগাঁও এলাকা থেকে হত্যার প্রধান আসামি আল আমিন (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন