সারাদেশ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) সকালে ট্রেনের ধাক্কায় শ্রীনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান (৪৮) নিহত হন।
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) সকালে ট্রেনের ধাক্কায় শ্রীনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান (৪৮) নিহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল বেলা জিয়াউর রহমান একটি খাল খনন কর্মসূচির সাইড পরিদর্শন শেষে নিজ অফিসে ফিরছিলেন। কেউটখালী এলাকায় তিনি মোবাইলে কথা বলছিলেন এবং রেললাইন পার হওয়ার সময় যশোরগামী এক্সপ্রেস ট্রেন তার ওপর ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে পড়ে যান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান জানান, নিহত জিয়াউর রহমান ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে ভাড়া বাসায় থাকতেন।
৩১২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন