সর্বশেষ

জাতীয়পুলিশে শীর্ষ পর্যায়ের রদবদল শুরু, রাষ্ট্রপতি নির্বাচন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
তেজগাঁও কলেজ শিক্ষার্থী ইকরাম হত্যায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড
জানুয়ারিতে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬: যাত্রী কল্যাণ সমিতি
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
রমজানে মক্কায় ওমরাহ পালনকারীদের নতুন নির্দেশনা জারি
সারাদেশকুড়িগ্রামে ছাত্রনেতা হাসানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
জামালপুরে উদ্বোধন হলো ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬
কুড়িগামে বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
১৮ মাস পর মুকসুদপুরে খুললো উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
পটুয়াখালীতে রুফটপ সোলার প্রযুক্তি দ্রুত জাতীয় অগ্রাধিকার দাবি
কয়রায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু, ১ বছরে ৬ জনের প্রাণহানি
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
জুলাই আন্দোলনে হামলা মামলায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ২
বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি আব্দুল করিম
চকরিয়ায় ডাকাতদের হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাওন হত্যা: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

পটুয়াখালীতে রুফটপ সোলার প্রযুক্তি দ্রুত জাতীয় অগ্রাধিকার দাবি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের টেকসই জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং বিদ্যুৎ খাতে বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করতে রুফটপ সোলার প্রযুক্তিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজ ও কমিউনিটি নেতারা।

রোববার সকালে পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তজন ট্রাস্ট, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম - পটুয়াখালী (FED), ক্লিন, বিডাব্লিউজিইডি এবং স্থানীয় কমিউনিটি প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল মোবিলাইজেশন কর্মসূচিতে বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় সমর্থন ও সরাসরি অংশগ্রহণ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জন সম্ভব নয়।

সমাবেশে স্থানীয় সাংবাদিক, যুব প্রতিনিধি এবং পরিবেশ আন্দোলনের কর্মীরা অংশ নিয়ে রুফটপ সোলারের প্রয়োগ সম্প্রসারণের পক্ষে সংহতি প্রকাশ করেন। পরবর্তীতে একটি প্রতিনিধি দল কলাপাড়া পৌরসভার প্রশাসক জনাব কাউছার হামিদের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম - পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী; সদস্য মেজবাহউদ্দিন মাননু ও নুরুল হক; প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। সঞ্চালনা করেন ফেড-পটুয়াখালীর সদস্য সচিব মো. নজরুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে ব্যয়বহুল ও আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা বর্তমানে অর্থনীতির ওপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। রুফটপ সোলার যদিও পরিচ্ছন্ন, সহজলভ্য এবং কম ব্যয়বহুল সমাধান, তবুও নীতিনির্ধারণী পর্যায়ে এটি যথাযথ অগ্রাধিকার পাচ্ছে না।

বৈপ্লবিক প্রস্তাবনায় তারা আরও বলেন, রুফটপ সোলার কেবল বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি নয়, এটি সাধারণ মানুষের জন্য ‘জ্বালানি গণতন্ত্র’ প্রতিষ্ঠার সুযোগও প্রদান করে। ইউনিয়ন পরিষদ ভবন, স্কুল, হাসপাতাল এবং গ্রামীণ বাজারের অব্যবহৃত ছাদগুলো সৌরবিদ্যুতের আওতায় আনা হলে স্থানীয় পর্যায় থেকেই একটি বৃহৎ জ্বালানি বিপ্লব শুরু করা সম্ভব।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন