সর্বশেষ

জাতীয়রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ: খন্দকার আব্দুল মুক্তাদির
১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সারাদেশে সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানি সম্পদমন্ত্রী
রাজশাহীকে চাঁদাবাজিমুক্ত শান্তির শহর গড়াই অগ্রাধিকার: ভূমিমন্ত্রী
কয়েকদিন মেঘলা থাকবে আকাশ, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস
সারাদেশতারাকান্দায় আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ, আগুন ও ভাঙচুর
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আড়াইহাজারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই; আহত ৯, আটক ৫
গোপালগঞ্জে বিলে বিষ প্রয়োগে ৫০ বিঘা পেঁয়াজ ক্ষতিগ্রস্ত
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় ব্যবসায়ী নিহত
আন্তর্জাতিকআফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাকিস্তান মন্ত্রীর
মিসরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৮ জন নিহত, আহত ৩
খেলাগাজায় ২৫ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণে ফিফার ঘোষণা
চিপকে ৮২ রানের দাপুটে জয়, হাসিমুখে বিশ্বকাপ শেষ আফগানিস্তানের
সারাদেশ

১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সদ্য দায়িত্বপ্রাপ্ত পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, দেশের যেসব নদী খনন প্রয়োজন এবং যেসব জলাশয় অবৈধ দখলে রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে দখলমুক্ত করা হবে।

একই সঙ্গে সাধারণ মানুষ, প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজান উপলক্ষে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মাইল খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। সেই উদ্যোগকে পুনরায় সক্রিয় করে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করা হবে।

তিনি আরও জানান, জলবায়ু ও পরিবেশগত বিষয় বিবেচনায় রেখে খাল খননের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে পানি ব্যবস্থাপনা উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন