সর্বশেষ

জাতীয়তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
সারাদেশসুনামগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস বেতন বকেয়া
নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী ইমরান পরিবহনের একটি বাস মেলকাই এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় পাশ দিয়ে যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যানও দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাস দুটি ও ভ্যানের যাত্রীসহ প্রায় ১৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাস দুটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন