সর্বশেষ

জাতীয়প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি'র নতুন মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা
ডা. শফিক ও নাহিদের বাসায় আজ সন্ধ্যায় যাচ্ছেন তারেক রহমান
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন
মঙ্গলবার শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ট্রাইব্যুনালে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট
উইকিমিডিয়া বাংলাদেশে-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সারাদেশশপথের পর শ্রদ্ধা নিবেদন: জাতীয় স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ
রংপুরের জাল ভোটের অভিযোগ: বিএনপি চায় ৩ আসনের পুনঃগণনা
গোপালগঞ্জের ৩ আসনে ১৯ প্রার্থী জামানত হারালেন
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত
রাজশাহী-৪ আসনে ভোটে অনিয়মের অভিযোগ, পুনঃগণনা চায় বিএনপি প্রার্থী
কিশোরগঞ্জ-৬: দেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ী বিএনপির শরিফুল আলম
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা: এখনও মামলা হয়নি
আড়াইহাজারে ছিনতাইকালে দুই যুবককে গণপিটুনি, অস্ত্র ও গুলি উদ্ধার
শিবগঞ্জে জামায়াতে ভোট দেয়ায় স্ত্রীকে তালাকের অভিযোগ
রোজায় বাজারদর স্থিতিশীলতা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁপাইনবাবগঞ্জে সভা
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ: মামলা, আরও ২ জন গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে, নিহত ২; আহত অন্তত ৭
টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোভ্যান সংঘর্ষে দুইজন নিহত
সিরাজগঞ্জে বাস-রিক্সা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত রিকশাচালক
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
নওগাঁয় খাসির মাংসের নামে কুকুর জবাই, পালালেন দুই বিক্রেতা
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্রিজের ওপর যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই
নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা
আন্তর্জাতিকনাইজেরিয়ার কয়েকটি গ্রাম হামলা, নিহত অন্তত ৩২
খেলাইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ: পাকিস্তানে পার্লামেন্টের সামনে পিটিআই সমর্থকদের অবস্থান
সারাদেশ

গোপালগঞ্জের ৩ আসনে ১৯ প্রার্থী জামানত হারালেন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১৯ জন প্রার্থী নির্বাচনী বিধি অনুযায়ী জামানত হারান।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রার্থীকে জামানত রক্ষা করার জন্য মোট ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট পেতে হয়। তবে এই ১৯ জন প্রার্থী তা অর্জন করতে ব্যর্থ হন।

জামানত হারানো বিএনপির দুই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হলেন গোপালগঞ্জ-০২ আসন থেকে এম. সিরাজুল ইসলাম এবং গোপালগঞ্জ-৩ আসন থেকে মো. হাবিবুর রহমান।

গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনে মোট ভোট পড়েছিল ১,৯৮,৪৪৭টি, যার মধ্যে বৈধ ভোট ছিল ১,৯১,৯৭৯টি এবং বাতিল ভোটের পরিমাণ ৬,৪৬৮টি, যা মোট ভোটের ৪৯.৬৭ শতাংশ। এখানে সবচেয়ে কম ভোট পেয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী নিরদ বরণ মজুমদার, যিনি মাত্র ৩৪৯ ভোট পান। এছাড়া ভোটের বিস্তারিত হলো:

জাতীয় পার্টির সুলতান জামান খান – ৬২১ ভোট
স্বতন্ত্র প্রার্থী মো. কাইউম আলী খান – ২,১৮০ ভোট
এম. আনিসুল ইসলাম – ৩,২৫৭ ভোট
ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান – ৫,৮৭০ ভোট

 

গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানী একাংশ) আসনে মোট ভোট পড়েছিল ১,৫৩,০৮৫টি। এর মধ্যে বৈধ ভোট ছিল ১,৪৮,৬২১টি এবং বাতিল ভোটের পরিমাণ ৪,৪৬৪টি, যা মোট ভোটের ৩৯.৮৩ শতাংশ। এখানে সর্বনিম্ন ভোট পেয়েছেন গণফোরামের শাহ মফিজ, ২১৫ ভোট নিয়ে। তার পর রয়েছেন গণঅধিকার পরিষদের দীন মোহাম্মদ (৩০৫ ভোট)। অন্যান্য প্রার্থীদের ভোটের পরিমাণ:

স্বতন্ত্র প্রার্থী রনি মোল্লা – ৪০৩ ভোট
জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্লা – ৪১৯ ভোট
জাকের পার্টির মাহমুদ হাসান – ১,৩৭১ ভোট
স্বতন্ত্র প্রার্থী সিপন ভূইয়া – ১,৯৩১ ভোট
ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম সিকদার – ২,৯১১ ভোট
বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) এম. সিরাজুল ইসলাম সিরাজ – ২,৮১৯ ভোট

 

গোপালগঞ্জ-০৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে মোট ভোট পড়েছিল ১,৩৬,৪৮৫টি। এর মধ্যে বৈধ ভোট ছিল ১,৩২,৪৬৫টি এবং বাতিল ভোটের পরিমাণ ৪,০২০টি, যা মোট ভোটের ৪৪.২০ শতাংশ। এখানে সর্বনিম্ন ভোট পেয়েছেন গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস – ২৬৯ ভোট। এরপর এনপিপি’র শেখ সালাহউদ্দিন – ৫৯১ ভোট, গণঅধিকার পরিষদের আবুল বসার – ২,৬০০ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান – ৩,৮০৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ – ৪,৭১৭ ভোট পেয়ে জামানত হারান।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, গোপালগঞ্জের তিন আসন থেকেই বিএনপির তিন প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া ১১ দলীয় নির্বাচনী জোটের তিন প্রার্থী, গণঅধিকার পরিষদের একজন প্রার্থী, বিএনপির এক বিদ্রোহী প্রার্থী, আওয়ামী লীগের বহিষ্কৃত এক প্রার্থী এবং দুই স্বতন্ত্র প্রার্থী জামানত রক্ষা করতে সক্ষম হয়েছেন।

গোপালগঞ্জে বিপুল সংখ্যক প্রার্থী জামানত হারানোর ফলে রাজনৈতিক অঙ্গণে নতুন আলোচনা জন্ম নিয়েছে। বিশেষ করে, জামানত হারানো দলগুলোর সক্ষমতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন