সর্বশেষ

সারাদেশ

রাজশাহী-৪ আসনে ভোটে অনিয়মের অভিযোগ, পুনঃগণনা চায় বিএনপি প্রার্থী

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান জিয়া ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বাতিল বা পুনঃগণনার দাবি জানিয়েছেন।

শনিবার তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে এই অভিযোগ জমা দেন।

অভিযোগে ডি এম ডি জিয়াউর রহমান জিয়া উল্লেখ করেন, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। তার দাবি, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়ম, কারচুপি এবং প্রশাসনের কিছু অংশের ভীতি প্রদর্শনের কারণে নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হয়েছে।

ডি এম ডি জিয়াউর রহমান জিয়া অভিযোগ করেন যে, বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালটের সঙ্গে মুড়ীর অমিল, পোস্টাল ভোট গণনায় অনিয়ম, এবং পুলিশ ও সেনাবাহিনী ভোটারদের মধ্যে ভীতি প্রদর্শন করেছে। এছাড়া, লাঠিচার্জের ঘটনায় তার পক্ষের দুইজন রানী কর্মীসহ বিএনপি ও ছাত্রদলের ছয়জন কর্মী আহত হয়েছেন।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেছেন, ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভার ৯টি ভোট কেন্দ্রসহ বাসুপাড়া, দ্বীপপুর, আউচপাড়া, হামিরকুৎসা, শুভডাঙ্গা, সোনাডাঙ্গা, মাড়িয়া, কাচারী কোয়ালীপাড়া ও গণিপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের ভোটে কারচুপির ঘটনা ঘটেছে। কোথায় ভোট কারচুপি হয়েছে, কোথায় পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, কোথায় প্রিজাইডিং অফিসার পরিবর্তন বা তাদের অসাক্ষরিত ফলাফল তৈরি করা হয়েছে-সব তথ্য বিস্তারিতভাবে অভিযোগে উল্লেখ রয়েছে।

ফলাফলে ধানের শীষ প্রতীকে তার প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান জিয়া ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পান। এভাবে ৫ হাজার ৭৬৫ ভোটের ব্যবধানে ডা. আব্দুল বারী সরদার বিজয়ী ঘোষণা করা হয়। এই আসনে বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৭৪টি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানিয়েছেন, অভিযোগটি রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন