সর্বশেষ

জাতীয়প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি'র নতুন মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা
ডা. শফিক ও নাহিদের বাসায় আজ সন্ধ্যায় যাচ্ছেন তারেক রহমান
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন
মঙ্গলবার শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ট্রাইব্যুনালে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট
উইকিমিডিয়া বাংলাদেশে-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সারাদেশশপথের পর শ্রদ্ধা নিবেদন: জাতীয় স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ
ময়মনসিংহ-৪: গণসংহতি আন্দোলন ছাড়লেন মুস্তাফিজুর রহমান রাজিব
রংপুরের জাল ভোটের অভিযোগ: বিএনপি চায় ৩ আসনের পুনঃগণনা
গোপালগঞ্জের ৩ আসনে ১৯ প্রার্থী জামানত হারালেন
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত
রাজশাহী-৪ আসনে ভোটে অনিয়মের অভিযোগ, পুনঃগণনা চায় বিএনপি প্রার্থী
কিশোরগঞ্জ-৬: দেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ী বিএনপির শরিফুল আলম
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা: এখনও মামলা হয়নি
আড়াইহাজারে ছিনতাইকালে দুই যুবককে গণপিটুনি, অস্ত্র ও গুলি উদ্ধার
শিবগঞ্জে জামায়াতে ভোট দেয়ায় স্ত্রীকে তালাকের অভিযোগ
রোজায় বাজারদর স্থিতিশীলতা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁপাইনবাবগঞ্জে সভা
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ: মামলা, আরও ২ জন গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে, নিহত ২; আহত অন্তত ৭
টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোভ্যান সংঘর্ষে দুইজন নিহত
সিরাজগঞ্জে বাস-রিক্সা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত রিকশাচালক
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
নওগাঁয় খাসির মাংসের নামে কুকুর জবাই, পালালেন দুই বিক্রেতা
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্রিজের ওপর যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই
নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা
আন্তর্জাতিকনাইজেরিয়ার কয়েকটি গ্রাম হামলা, নিহত অন্তত ৩২
খেলাইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ: পাকিস্তানে পার্লামেন্টের সামনে পিটিআই সমর্থকদের অবস্থান
সারাদেশ

রংপুরের জাল ভোটের অভিযোগ: বিএনপি চায় ৩ আসনের পুনঃগণনা

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুরে তিনটি আসনে নির্বাচনের ফলাফল নিয়ে প্রতারণার অভিযোগে বিএনপি নেতা-কর্মীরা রোববার জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রংপুর সদর ৩ আসনের বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু, রংপুর ৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা এবং রংপুর ৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম। তারা অভিযোগ করেন যে নির্বাচনের দুই দিন আগে বিভিন্ন কেন্দ্রে পুলিং ও প্রিজাইডিং অফিসার পরিবর্তন করা হয়েছে এবং ভোটকেন্দ্রগুলোতে জামায়াতের পছন্দের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে।

বক্তারা দাবি করেন, নির্বাচনের ফলাফলে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার পরও ফলাফলের শীট পরিবর্তন করে জামায়াত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিন প্রার্থী ভোট পুনঃগণনার দাবি জানিয়ে সতর্ক করেছেন যে, যদি দাবি না মানা হয়, তবে কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহন করা হবে।

রংপুর সদর ৩ আসনে জামায়াত প্রার্থী মাহবুবার রহমান বেলাল পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জামান শামু পেয়েছেন ৮৫ হাজার ৪৯৮ ভোট। রংপুর ৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আক্তার হোসেন নির্বাচিত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোটে, আর বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। রংপুর ৬ আসনে জামায়াত প্রার্থী নুরুল আমিন জয়ী হয়েছেন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোটে, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।

তবে জেলা প্রশাসক ও রিটানিং অফিসার অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে, ভোট পুনঃগণনার বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশরের কাছে পাঠানো হয়েছে এবং তারা তাদের দায়িত্ব পালন করেছেন, কোনো ফলাফল ইঞ্জিনিয়ারিং হয়নি।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন