গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ১১ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এ বি এম রশিদুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমারসহ অন্যান্য কর্মকর্তারা।
ব্রিফিংয়ে বক্তারা নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে চলা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
এ সময় বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
১৩০ বার পড়া হয়েছে