সর্বশেষ

জাতীয়হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযোগ শূন্যে নামাতে ‘জিরো কমপ্লেইন’ থানা গড়ার উদ্যোগ: আইজিপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
১৭ বছর ইফতার মাহফিলের পরিবেশ ছিল না: ড. মঈন খান
সারাদেশবান্দরবানে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে অভিযান
ময়মনসিংহে পুকুর ভরাটের মহোৎসবে বিলীন ১৬০টি পুকুর
মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত, সম্পাদক সোহেল
সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়: ১০ জন গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার
ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ ২ জন গ্রেফতার
মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ
গাইবান্ধায় এজাহার গ্রহণে গড়িমসি অভিযোগ, আইজিপির কাছে লিখিত অভিযোগ
ময়মনসিংহ-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, শুনানির জন্য আবেদন গ্রহণ হাইকোর্টের
নারায়ণগঞ্জে ডিউটিরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
নেতানিয়াহুর সাথে যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে : ট্রাম্প
খেলাটি–টুয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
সারাদেশ

নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যাপক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। এ উপলক্ষে কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচনকালীন প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিস্তারিত তুলে ধরেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নিয়মিত অভিযান ও কার্যক্রমের মাধ্যমে কোস্ট গার্ড উপকূলবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কোস্ট গার্ড দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে কোস্ট গার্ড মোতায়েন শুরু হয়, যা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। মোট ২৮ দিনব্যাপী এ দায়িত্ব পালনের সময় উপকূলীয় ও দুর্গম নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এর অংশ হিসেবে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১, খুলনা-৬ এবং পিরোজপুর-৩ আসনের দাকোপ, কয়রা ও মঠবাড়িয়া উপজেলার নির্বাচনি এলাকাগুলোর ১৬টি ইউনিয়নের ৬৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ গোয়েন্দা তৎপরতা, ড্রোন নজরদারি, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একই দিনে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে আয়োজিত গণভোটকে কেন্দ্র করেও আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কোস্ট গার্ড পশ্চিম জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫৮৮ জন কোস্ট গার্ড সদস্য নিয়োজিত রয়েছেন।

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্ব পালনে সর্বদা তৎপর থাকবে বলে জানান জোনাল কমান্ডার।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন