আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশিয় অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী জব্দ করেছে।
অভিযানে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত রাত দেড়টার দিকে দক্ষিণ শ্রীপুরের তালপট্টি এলাকায় টহল চলাকালে যৌথবাহিনী গোপন সংবাদ পায় যে, জাহাঙ্গীর আলম মন্ডলের ভাড়াটিয়া ফারজুল ইসলাম ককটেল সদৃশ বস্তু ও দেশীয় অস্ত্র জমায়েত করছে। খবর পেয়ে যৌথবাহিনী ফারজুলের ভাড়া বাসায় অভিযান চালায়।
এসময় আটক করা হয় ফারজুল ইসলাম (২৫), স্বপন হোসেন (৩৬), এবং জাহাঙ্গীর আলম মন্ডল (৪২)। অভিযানকালে ১২টি ককটেল সদৃশ বস্তু, হাসুয়া, চাপাতি, তলোয়ার সদৃশ অস্ত্র, চাকু, দা, লোহার কাছা এবং ১৯টি কাঠের লাঠিসহ বিপুল পরিমাণ দেশীয় মারাত্মক অস্ত্র জব্দ করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
১৬২ বার পড়া হয়েছে