সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে ওভারটেকের সময় অটোভ্যানে ধাক্কা, মুক্তিযোদ্ধা নিহত

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুরে লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিন চালিত (করিমন) গাড়িকে ওভারটেক করতে গিয়ে ব্যাটারী চালিত অটোভ্যানে থাকা এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

নিহত চাঁদ মিয়া (৭০) উপজেলার মালতিডাঙ্গা নতুন পড়া গ্রামের মৃত বানিজ উদ্দিন সরকারের পুত্র এবং সাবেক সেনা সদস্য ছিলেন।

দুর্ঘটনায় অটোভ্যানের চালক ও আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগার চরে।

নিহতের খালাতো ভাই আহসান হাবিব ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদ মিয়া ও আহসান হাবিব মালতিডাঙ্গা থেকে চাচার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। অটোভ্যানটি দরগার চর এলাকায় পৌঁছালে লোহার পাইপ বোঝাই করিমন গাড়িকে ওভারটেক করার সময় ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই সময় যাত্রীরা ছিটকে পড়ে এবং চাঁদ মিয়ার মাথায় লোহার পাইপের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শাহজাদপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠিয়েছে।

২৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন