সর্বশেষ

জাতীয়আশুলিয়ায় জুলাইয়ে হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
স্পিকার না থাকায় নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল
সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
সারাদেশঠাকুরগাঁওয়ে গণসংযোগে মির্জা ফখরুলের ভোটারদের প্রতি আশ্বাস
রংপুরে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া সম্পন্ন
পঞ্চগড়ে নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালকের মতবিনিময় সভা
কুমিল্লা-৪: বিএনপি সমর্থন দিচ্ছে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে
কোনো জালিমের সাহস হবে না নারীর দিকে তাকানোর: ডা. শফিকুর
জামালপুরে ৫শ' পরিবার পেল রমজানের ফ্যামিলি ফুড প্যাকেট
নির্বাচনের নিরাপত্তা: রংপুরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া
আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইতিহাসে প্রথম নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ রাজশাহীতে
জনবহুল কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার নয়: স্থানান্তরের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জে ওভারটেকের সময় অটোভ্যানে ধাক্কা, মুক্তিযোদ্ধা নিহত
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
আন্তর্জাতিকবেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়াল ২৫০
খেলাবাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালেন শাহবাজ
অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ
সারাদেশ

কুয়াকাটা সৈকতে অসংখ্য মৃত জেলিফিশ, পরিবেশ দূষণের আশঙ্কা

 এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
 এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রের লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় জোয়ারের সঙ্গে ভেসে আসছে বিপুল সংখ্যক মৃত ও জীবিত জেলিফিশ।

দীর্ঘ ২২ কিলোমিটার বিস্তৃত সৈকতের একাধিক পয়েন্টে এই প্রাণীরা বালুতে আটকে থাকতে দেখা গেছে।

স্থানীয় পর্যবেক্ষক ও পর্যটকদের মতে, জেলিফিশগুলোর মধ্যে কিছু আকারে ছোট, আবার কিছু বড়। এগুলো দেখতে অনেকটা অক্টোপাসের মতো হলেও স্থানীয় জেলেদের কাছে এগুলো ‘লোনা’ নামে পরিচিত। দুর্গন্ধের কারণে পর্যটকেরা সরাসরি এগুলো দেখার আগ্রহ দেখাতে পারছেন না।

পর্যটক রাব্বি জানান, 'জেলিফিশের নাম শুনেছি, তবে এত কাছ থেকে প্রথমবার দেখলাম। এগুলো দ্রুত সরানো না হলে সৈকতের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হবে।'

স্থানীয় জেলে মো. জলিল জানিয়েছেন, 'পাঁচ-ছয় দিন আগে আমাদের জালে বিপুল পরিমাণ জেলিফিশ ধরা পড়েছিল। পরে সেগুলো আবার সমুদ্রে ফেলে দিয়েছি।'

ফিশারিজ বিভাগের গবেষকেরা জানান, জেলিফিশ সাধারণত গভীর সমুদ্রের প্রাণী। সমুদ্রের পানিতে পরিবেশগত পরিবর্তন বা বিপর্যয় ঘটলে এসব প্রাণী উপকূলের কাছাকাছি চলে আসে। এদের শরীরে থাকা দংশন কোষ স্পর্শ করলে ত্বকে চুলকানি, ঘা এবং কখনো মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, 'বালুর নিচে জেলিফিশ চাপা দিলে দুর্গন্ধ ছড়ানোর ঝুঁকি কমবে।'
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা যোগ করেন, 'জেলেদের জালে আটকা পড়া জেলিফিশ পরে সমুদ্রে ফেলা হলে এগুলো কুয়াকাটার বেলাভূমিতে আটকে পড়ে।'

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, 'পর্যটক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার জন্য মৃত জেলিফিশ দ্রুত অপসারণ করে বালুতে পুঁতে ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, 'মৃত জেলিফিশ সৈকতে পড়ে থাকলে পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে। এদের মৃত্যুর কারণ খুঁজে বের করতে গবেষণা জরুরি।'

উল্লেখ্য, ২০১০ সালের জানুয়ারিতেও কুয়াকাটা সৈকতে বিপুল সংখ্যক জেলিফিশ ভেসে আসার ঘটনা ঘটে।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন