বুধবার টাঙ্গাইলে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসভা
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী বুধবার টাঙ্গাইল সফরে আসছেন। সফরকালে তিনি টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এ উপলক্ষে সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় জোটের টাঙ্গাইল জেলা শাখা। সংবাদ সম্মেলনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াত আমীরের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই জনসভা টাঙ্গাইলের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, সমাবেশে জামায়াতের লক্ষাধিক নেতাকর্মীর পাশাপাশি ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতা-কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইলবাসীকে দলে দলে পৌর উদ্যানে এসে জনসভাকে সফল করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শাহীন মিঞাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
২৭৬ বার পড়া হয়েছে