সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
জাতীয়

গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: প্রণয় ভার্মা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার যৌথ ত্যাগের ইতিহাসের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে সংযুক্তি ও অর্থনৈতিক সম্পৃক্ততার দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতা আরও গভীর হয়েছে, যা জনগণ, সমাজ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে কাছাকাছি এনেছে।

তিনি বলেন, ভারতীয় শোধনাগার থেকে বাংলাদেশে ডিজেল পরিবহনের আন্তসীমান্ত পাইপলাইন, ভারতীয় গ্রিডের মাধ্যমে ভারত ও নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ—এসব উদ্যোগ দুই দেশের জ্বালানি সংযুক্তির শক্ত ভিত্তি তৈরি করেছে এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতিকে এগিয়ে নিচ্ছে।

বাংলাদেশের তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যাল খাতের প্রসঙ্গ টেনে প্রণয় ভার্মা বলেন, দুই দেশের সরবরাহব্যবস্থা এসব শিল্পকে শক্তিশালী করছে, যা পারস্পরিক সহযোগিতার বাস্তব সুফল তুলে ধরে। অংশীদারত্বের মাধ্যমে উভয় দেশের জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নানাভাবে উপকৃত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্যের শেষে বাংলাদেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সফল ভবিষ্যৎ কামনা করে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী প্রতিনিধি, শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন