সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে যুবদল-আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুজিবুর রহমান নামে এক যুবদল নেতা ও হরি আনন্দ নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণবাগ এলাকায় ওই দুই নেতা সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন।

পরে তারা স্থানীয়দের হুমকি-ধামকি প্রদান করেন। মুজিবুর রহমান রূপগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, দক্ষিণবাগ এলাকায় বেশকিছু সরকারি জমি রয়েছে। এই জমি রক্ষা এবং মাদ্রাসা নির্মাণের জন্য রাশেদুল ইসলাম নামে একজন স্থানীয় বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে বরাদ্দ নেন। কিন্তু মুজিবুর রহমান ও হরি আনন্দ ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে রাশেদুলসহ স্থানীয়রা বাধা দেন। এরপর তাদের উপর হুমকি-ধমকির অভিযোগ ওঠে। রাশেদুল ইসলাম জানান, হুমকিতে বলা হয়, ঘর নির্মাণে বাধা দিলে তাকে হত্যার পর গুম করে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জমি মাপার আমিন বলেন, “আমি নকশা অনুযায়ী মেপে দেখেছি এটি সরকারি জমি।”

রাশেদুল ইসলাম বলেন, “আমি মাদ্রাসা নির্মাণের জন্য সরকারি জমি বরাদ্দ পেয়েছি, যেখানে হতদরিদ্র ও এতিম শিশুদের পড়াশোনা হবে। কিন্তু মজিবুর রহমান ও হরি আনন্দ ওই জমি দখলের চেষ্টা করছেন। বাধা দেওয়ায় আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।”

অভিযুক্ত মুজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “যে জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে, তা সরকারি জমি নয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, “আমি বিষয়টি জানার পর সরেজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।”

২৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন