সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিনের প্রার্থিতা প্রত্যাহার

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে অবস্থিত তাঁর ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

ঘোষণার পরই সোমবার বিকেল পাঁচটার আগেই ইয়াছিনের প্রতিনিধিরা কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের দপ্তরে গিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন। রিটার্নিং কর্মকর্তা আবেদনটি অনুমোদন করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নির্ধারিত সময়সীমার মধ্যেই তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

প্রত্যাহারপত্রে ইয়াছিন উল্লেখ করেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনের একজন বৈধ প্রার্থী ছিলেন। তবে অনিবার্য ও ব্যক্তিগত কারণে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্বেচ্ছায় আসন ২৫৪ কুমিল্লা-৬ নির্বাচনী এলাকা থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

এর আগে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ইয়াছিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের প্রার্থী মো. জসিম উদ্দিনসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে কুমিল্লা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন