সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশকুয়াকাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালাল পৌরসভা
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

রাঙামাটিতে এনসিপি'র শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি 
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি 

সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রায় শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

এনসিপি রাঙামাটি জেলা শাখার সিনিয়র সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে রাঙামাটি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, প্রধান নির্বাচন সমন্বয়কারী সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

নবযোগদানকারী নেতা-কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন এনসিপি জুরাছড়ি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সুরেশ কান্তি চাকমা। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগ থেকেই তাঁরা বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের পর তাঁরা আশা করেছিলেন, এনসিপি সাধারণ মানুষের পক্ষে এবং ন্যায়ের রাজনীতিতে ভূমিকা রাখবে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির একটি মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে অবস্থান নেওয়ায় তাঁরা হতাশ হন। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দলের সঙ্গে পথচলা অব্যাহত রাখার লক্ষ্যেই তাঁরা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি দেশ ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাচ্ছে। নতুন করে বিএনপিতে যোগ দেওয়া নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন